০৮:২১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করলো নাতি 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে পারিবারিক কলহের ঝগড়ায় আব্দুল মান্নান নামের এক বৃদ্ধ দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে নাতি রাব্বী। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার বাংড়া ইউনিয়নের আউলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরে বুধবার সকালে কালিহাতী থানা পুলিশ নিহত মান্নানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে ওসি কামরুল ফারুক জানিয়েছেন। 

নিহত দাদা আব্দুল মান্নান উপজেলার বাংড়া ইউনিয়নের আউলটিয়া গ্রামের মৃত ময়নুদ্দিনের ছেলে। এ ঘটনার পর তার নাতি রাব্বী ও রাব্বীর মা পলাতক রয়েছেন। অভিযুক্ত রাব্বীর পিতা হায়দার আলী প্রবাসী।

নিহত মান্নানের ছেলে হাফিজ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় দাদা মান্নানের সঙ্গে নাতি রাব্বীর মা ও নাতির ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে দাদা মান্নান ও দাদি হাওয়া বেগমকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এতে দাদা ও দাদির শরীরে বিভিন্ন স্থানে গুরুত্বর জখম হয়। 

পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় দাদা মান্নান ও দাদি হাওয়া বেগমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আব্দুল মান্নান গুরুত্বর আহত থাকায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। 

এ বিষয়ে কালিহাতী থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক বলেন, নিহত আব্দুল মান্নানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকারীকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি