০৮:১৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পৃথক সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে ২ কলেজ ছাত্রসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৪ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ও ঘাটাইলে মোটরসাইকেল-মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্রসহ ৩ জন নিহত হয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুরে শেখ হাসিনা সেতুর উপর ও উপজেলার ধলাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার শুনশি গ্রামের মো. ওমর সেতাবের ছেলে শাকিল মিয়া (১৯) এবং কলমাইদ গ্রামের আদম আলীর ছেলে মাসুম মিয়া (১৯)। তারা দুজনেই পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জ সাটুরিয়া সৈয়দ কালু শাহ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও ঘাটাইলে নিহত বাছেদ আলী(৭০) ধলাপাড়া ইউনিয়নের জাইপাটা গ্রামের বাসিন্দা।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন বলেন, ঘনকুয়াশার কারণে কেদারপুর শেখ হাসিনা সেতুর দক্ষিন পাশ থেকে উত্তর পাড়ে যাচ্ছিলো দুই শিক্ষার্থী। 

মোটরসাইকেলের চালক ও ট্রাক চালক একে অপরকে দেখতে না পারাই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হন। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের লোকজন থানায় এসেছে। তাদের চাহিদা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে,ঘাটাইল উপজেলার ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কদ্দুছ জানান, রবিবার সকালে উপজেলার ধলাপাড়া চৌধুরী বাড়ির ঘাটপাড়ে মোটরসাইকেল ও মাহিন্দ্র গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্র গাড়ীর যাত্রী আব্দুল বাছেদ গুরতর আহত হয়। আহতবস্থায় বাছেদকে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি