০৮:২৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে গাঁজার বস্তাসহ গ্রেপ্তার ৫

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে বস্তা ভর্তি এক মন গাঁজাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে চারজনই নারী। শনিবার দুপুর একটার দিকে উপজেলার কচুয়া বাজারের মোহাম্মদ আলীর বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে একটি বস্তা ও তিনটি স্কুল ব্যাগে আনুমানিক একমণ গাঁজা রয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- বাগেরহাটের দশানী এলাকার ওয়াদুদ শেখের স্ত্রী মমতাজ বেগম (৫৩), গাইবান্ধার পলাশবাড়ী এলাকার শাহজাহান মিয়ার স্ত্রী শিরিনা (৪৬), নরসিংদীর করিমপুর এলাকার মোশারফ হোসেনের স্ত্রী পারুল (৫০), শরীয়তপুরের নাড়িয়া এলাকার খোরশেদ আলমের স্ত্রী রোকেয়া (৫৫) ও গাইবান্ধা গোবিন্দগঞ্জের সানোয়ার হোসেনের ছেলে রাজু আহমেদ (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় একমাস আগে দুই নারী কচুয়া বাজারের মোহাম্মদ আলীর বাসাটি ভাড়া নেন। দুই দিন আগে পিকআপে করে গাঁজা ভর্তি একটি বস্তা ও কয়েকটি ব্যাগ ওই বাসায় নিয়ে আসে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে বস্তা ভর্তি গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি