১১:০৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাদক, সন্ত্রাস, ভূমিদস্যু মুক্ত স্মার্ট মির্জাপুর গড়র ঘোষণা এমপি শুভ’র

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খান আহমেদ শুভ তাঁর নির্বাচনী এলাকাকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, দালাল ও ভূমিদস্যু মুক্ত স্মার্ট মির্জাপুর গড়ার ঘোষণা দিয়েছেন। বুধবার সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর তাঁর ব্যক্তিগত ফেসবুক পেইজে তিনি এ ঘোষণা দিয়ে সকলের সহযোগিতা কামনা করেন। 

৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় বারের মতো বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচন হয়েছেন। তিনি পেয়েছেন ৮৮ হাজার ৩৯৩ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগকারী স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টু ট্রাক প্রতীক পেয়েছেন ৫৭ হাজার ২৩১ ভোট। 

এদিকে বুধবার শপথ গ্রহণের পর খান আহমেদ শুভ বৃহস্পতিবার নির্বাচনী এলাকায় আসলে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। বিকেলে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিমের নেতৃত্বে থানা পুলিশের একটি দল এমপিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সৌজন্য স্বাক্ষাত করেন। এসময় এমপি খান আহমেদ শুভ তাঁর এ ঘোষণা পূনব্যক্ত করেন। 

এ ব্যাপারে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন মাননীয় এমপি মহোদয়ের ঘোষণা সঙ্গে থানা পুলিশ এক হয়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করে যাচ্ছে। মাদকের সঙ্গে যে কেউ জড়িত থাকুক কাউকে ছাড় দেয়া হবে না বলে তিনি জানিয়েছেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি