০৮:২৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আড়াই ঘন্টা পর মহাসড়ক ছাড়লেন লতিফ সিদ্দিকী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

দীর্ঘ আড়াই ঘন্টা অবরোধের পর মহাসড়ক ছাড়লেন টাঙ্গাইলের কা‌লিহাতী‌ নব-নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। কয়েকজন অনুসারীকে গ্রেফতা‌রের প্রতিবা‌দে কালিহাতী থানা ঘেরাও ও টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিলেন তিনি। 

আব্দুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সদ্য বিজয়ী সংসদ সদস্য। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার ও মন্ত্রী ছিলেন। আড়াই ঘন্টা অবরোধ রাখার পর ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর অনুরোধে অবরোধ প্রত্যাহার করেন তিনি।।

এর আগে মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা একটায় লতিফ সিদ্দিকী ওই মহাসড়কে কালিহাতী থানার সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন। এর ফলে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর আড়াইটার দিকে বঙ্গবীর কাদের সিদ্দিকী অবস্থান ধর্মঘটস্থলে যান। তিনি লতিফ সিদ্দিকীর সঙ্গে কথা বলেন। পরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন ও আটক ছয়জনের মধ্য থেকে এজাহারে নাম না থাকা চারজনকে ছাড়িয়ে নিয়ে আসেন। ছাড়া পাওয়া অনুসারিরা হলেন- হাসমত আলী, হৃদয়, পিন্টু ও খোকা। এছাড়া এজাহারভুক্ত দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।

এরপরে কাদের সিদ্দিকী বড় ভাই লতিফ সিদ্দিকীকে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানালে বেলা সাড়ে তিনটার দিকে লতিফ সিদ্দিকী তাঁর অনুসারীদের নিয়ে মহাসড়ক ছেড়ে চলে যান। সাড়ে তিনটা থেকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৭০ হাজার ৯৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল লতিফ সিদ্দিকী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মোজাহারুল ইসলাম তালুকদার পান ৫৪ হাজার ৭৫ ভোট। লতিফ সিদ্দিকী এ আসন থেকে এর আগে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের বহিষ্কৃত প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক মন্ত্রী ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি