০৭:০২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে নৌকা ৫ ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৭ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ৮ টি আসনের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগের প্রার্থী ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। রোববার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম ফলাফল ঘোষনার সময় বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করেন।

বিজয়ীরা হলেন, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি খন্দকার আনোয়ারুল হক ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৪ হাজার ১৭৮ ভোট। এ আসনে প্রাপ্ত ভোটের শতাংশ ৪৫.২৪। টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী তানভীর হাসান ছোট মনির বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৭৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার পেয়েছেন ৩০ হাজার ৪৮৬ ভোট। এ আসনের প্রাপ্ত ভোটের শতাংশ ৪৬.৮৯। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান রানা বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৮২ হাজার ৭৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অধ্যাপক ডা. মো. কামরুল হাসান খান পেয়েছেন ৬৯ হাজার ৩৫ ভোট। এ আসনের প্রাপ্ত ভোটের শতাংশ ৪৪। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭০ হাজার ৯৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার পেয়েছেন ৫৪ হাজার ৭৫ ভোট। এ আসনের প্রাপ্ত ভোটের শতাংশ ৩৯।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৭২ হাজার ২৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের প্রার্থী এ্যাডভোকেট মো. মামুন অর রশীদ পেয়েছেন ৬৫হাজার ৮৬৭ ভোট। এ আসনের প্রাপ্ত ভোটের শতাংশ ৩৯।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামী লীগের প্রার্থী আহসানুল ইসলাম টিটু বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৬৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তারেক শামস্ হিমু পেয়েছেন ৩১ হাজার ২৯২ ভোট।  এ আসনের প্রাপ্ত ভোটের শতাংশ ৩৬.৬২।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী খান আহমেদ শুভ বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৮৮ হাজার ৩৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টু পেয়েছেন ৫৭ হাজার ২৩১ ভোট। এ আসনের প্রাপ্ত ভোটের শতাংশ ৪২.০৬।

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয় বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৯৬ হাজার ৪০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম পেয়েছেন ৬৭ হাজার ৫০১ ভোট। এ আসনের প্রাপ্ত ভোটের শতাংশ ৪২.৮৪।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কায়ছারুল ইসলাম জানান, ১২ টি উপজেলার আটটি সংসদীয় আসনের এক হাজার ৫৬ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য ১২ প্লাটুন সেনাবাহিনী, ১৪ প্লাটুন বিজিবি, ১২ প্লাটুন র‌্যাব ও ১২ হাজার ৬৭২ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে তিন জন পুলিশ সদস্য ও ১৫ জন আনসার সদস্য মোতায়েন ছিল। পুলিশের মোবাইল টিম ছিল ৭৬টি ও স্ট্রাইকিং ফোর্স ছিল ২৪টি টিম।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি