০৮:১৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালগ‌ঞ্জের সা‌থে পাল্লা দি‌য়ে নৌকায় ভোট দি‌তে বললেন : কৃ‌ষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

অতীতের মত এবারও গোপালগঞ্জের সাথে পাল্লা দিয়ে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানালেন ড. আব্দুর রাজ্জাক। গত নির্বাচনেও গোপালগ‌ঞ্জের সা‌থে পাল্লা দি‌য়ে মধুপু‌রে নৌকায় ভোট দেয়া হ‌য়ে‌ছিল। এই মধুপুর শেখ হাসিনার মধুপুর, এই মধুপুর আওয়ামী লীগের, এই মধুপুর বঙ্গবন্ধুর।

শনিবার (২৩ ডি‌সেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে আওয়ামীলী‌গের কর্মী সমাবেশে কৃ‌ষিমন্ত্রী এসব কথা বলেন। 

কৃষিমন্ত্রী ব‌লেন, বিএন‌পি চাচ্ছে আগামী নির্বাচন যাতে ভালো ভাবে না হয়। দফায় দফায় দেশে অরাজকতাও  নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে তারা। তারা নির্বাচন বানচাল করতে চায়। আমরা গোপালগঞ্জের সাথে পাল্লা দিয়ে অতীতেও ভোট দিয়েছি, আগামী দিনে ভোটার উপস্থিতি দেখিয়ে প্রমান করবো মধুপুর আওয়ামীলীগের। 

মন্ত্রী আরও বলেন, যত ষড়যন্ত্রই হোক, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে মধুপুরের জনগণ আবারও দেখাবে এখানে আওয়ামী লীগ কত শক্তিশালী। 

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে কর্মী সমা‌বে‌শে বক্তব্য রাখেন-উপ‌জেলা আওয়ামীলী‌গের সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী, পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, যুগ্ম সম্পাদক ডা. মীর ফরহাদুল আলম মনি, সাদিকুল ইসলাম সাদিক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার আলমগীর হোসেন শিমুল প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি