০৮:১৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে নৌকার প্রার্থী ছোট মনিরের নির্বাচনী পথসভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এমপি ছোট মনিরের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ডিসেম্বর) সন্ধ্যায় গোপালপুর শিল্প ও বণিক সমিতির আয়োজনে শহরের পুরাতন পৌর চত্ত্বরে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন সমিতি সভাপতি মোঃ বেলায়েত হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্প ও বণিক সমিতির প্রধান উপদেষ্টা ও নৌকা প্রতীকের প্রার্থী এমপি ছোট মনির। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বার সমিতির সাবেক সভাপতি ও এমপির ছোট মনিরের পিতা অ্যাডভোকেট আব্দুল গফুর, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক হিমেলুর রহমান হিমেল, ঝাওয়ান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আব্দুল হাই, হেমনগর ইউনিয়নন পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান এবং শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি রওশন খান আইয়ুব, গোপালপুর বাস মালিক সমিতির সভাপতি রহমাতুল কিবরিয়া বেলাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুকুল, পৌর কাউন্সিলর মইনুদ্দিন বাবু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিনসহ শিল্প ও বণিক সমিতির কার্যকরী ও অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আঙ্গুর।

পথসভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ করতে নৌকার বিকল্প নেই। তাই নৌকার ভোট দিতে সবাইকে আহ্বান জানান। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছোট মনির গোপালপুরকে আধুনিক শহর ও বেকারমুক্ত করতে বিভিন্ন প্রতিশ্রুতি প্রদানসহ সকলের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থণা করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি