০৯:২৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শহীদুল ইসলাম মাসুমের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

মির্জাপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের দুই বারের নির্বাচিত সাবেক কাউন্সিলর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মাসুম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার সন্ধায় ঢাকার উত্তরা হাই কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শহীদুল ইসলাম মাসুম মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী গ্রামের বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে। 

মাসুমের ছোট ভাই মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন বলেন, তিনি দীর্ঘ ধরে ফুসফুস ও হার্টের সমস্যায় ভোগছিলেন। গত দুই সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে এক সপ্তাহ আগে উত্তরা হাই কেয়ার হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেয়া হয়। মঙ্গলবার সন্ধায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি মা, ২ স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। 

বুধবার মির্জাপুর কেন্দ্রেীয় জামে মসজিদের তাঁর নামাজে জানাজা শেষে পুষ্টকামুরী সামাজিক কবরস্থানে দাফন করা হবে। 

এদিকে সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম মাসুমের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে শোক প্রকাশ করেছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীম মাহমুদ সাধারণ সম্পাদক ব্যরিস্টার তাহরীম হোসেন সীমান্ত।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি