০৮:২০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পেঁয়াজের দাম বেশি রাখায় ৩ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১০ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে পেঁয়াজের দাম বেশি রাখায় তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে শহরের পার্ক বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার বলেন, ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুণ দামে পেঁয়াজ বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে সকল ব্যবসায়ীকে সর্তক করে দেওয়া হয়েছে যাতে তারা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি না করে। আমাদের এ অভিযান চলমান থাকবে।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নূরেন ও জান্নাতুল নাঈম বিনতে আজিজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি