০৮:২৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাবাকে হত্যার অভিযোগে ছেলে আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বিদেশ ফেরত ছেলের বিরুদ্ধে ছুরিকাঘাতে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের শ্রীফলীয়াটা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতের নাম আবু বক্কর সিদ্দিকী (৬৫)। তার অভিযুক্ত ছেলের নাম মাসুদ রানা।

নিহত আবু বক্কর সিদ্দিকীর পরিবারের সদস্যরা জানায়, মাসুদ রানাকে প্রায় ৩ থেকে ৪ মাস পূর্বে ক্রোয়েশিয়ায় পাঠানো হয়। পরে মাসুদ সেখান থেকে ইতালিতে যায়। সেখানে কাজ না পেয়ে মাসুদ পরিবারের কাছ থেকে প্রায় এক লাখ টাকা নেয়। ইতালিতে প্রথম পর্যায়ে কোন কাজ করতে পারেনি মাসুদ। মাসুদ মাদকাসক্ত ছিলো।

আবু বক্কর সিদ্দিকীর মেয়ের জামাতা সেলিম রেজা বলেন, গত দুইদিন আগে ফেসবুকের মাধ্যমে মাসুদের যোগাযোগ করা হয়। এ সময় মাসুদ বেশ উত্তেজিত হয়ে যায়। পরিবারের অজান্তে মাসুদ বাড়িতে এসে লুকিয়ে থাকে। পরে বৃহস্পতিবার রাতে কোন এক সময় মাসুদ তার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরবর্তীতে রাতেই নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ছালাম মিয়া বলেন, শুক্রবার সকালে এ ঘটনায় নিহতের ছেলেকে আটক করা হয়েছে। নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি