১০:৫৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে আ’লীগের বিশেষ বর্ধিত সভা

মুশফিকুর মিল্টন | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে নৌকার মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার বঙ্গবন্ধু ব্রীজ এলেঙ্গা রিসোর্টে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, আনিসুর রহমান আনিস, দপ্তর সম্পাদক এডভোকেট খোরশেদ আলম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবু নাসের, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এডভোকেট মহসিন সিকদার।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহ-সভাপতি এম এ মালেক ভূইয়া, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, কালিহাতী পৌরসভার মেয়র নুরন্নবী সরকার, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম, গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দল হাই, পারখী ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান তোতা, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তুলা, বাংড়া ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ-আলম মোল্লা প্রমুখ ।

এসময় দুইটি পৌরসভা ও তেরটি ইউনিয়নের সভাপতি, সম্পাদকসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদারকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি