০৯:২১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এ নির্বাচনের মাধ্যমে বিএনপি বিলুপ্ত হবে : কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তারা বার বার ভুল করছে। তাদের বিরুদ্ধে মামলা মোকাদ্দমা রয়েছে। আদালত কর্তৃক তারা অপরাধী। বেগম খালেদা জিয়াও এতিমের টাকা চুরি করাতেও তার বিরুদ্ধে শাস্তি হয়েছে। কাজেই তারা মনে করে নির্বাচন হওয়া উচিত নয়। তারা নির্বাচন এলে তো দাঁড়াতে পারে না। কারণ বিএনপির নেতৃত্ব অন্য কেউ নিয়ে নেবে। আন্তর্জাতিক মহলও পর্দার অন্তরাল থেকে বিএনপিকে নির্বাচন অংশ গ্রহণ করার জন্য। কিন্তু তারা নির্বাচনে আসছে না। এ দেশে মুসলিম লীগ নামে একটি দল ছিলো, সেটি বিলুপ্ত হয়ে গেছে। এ নির্বাচনের মাধ্যমেও বিএনপি বিলুপ্ত হবে। 

বৃহস্পতিবার বেলা ১১ টায় টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার শামীমা ইয়াসমীনের কাছে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, কোন ক্রমেই আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয় নাই। আগামী নির্বাচন একটি আন্দেলনের অংশ। আমরা এই নির্বাচনেও বিজয় হবো। কিছু কিছু কর্মী তারা যদি স্বতন্ত্র নির্বাচন করে। সেটি তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সাধারণ ভোটাররা আমাদের নেতাকর্মীরা দলের পক্ষে থাকবে, দলের জন্য কাজ করবে। আমি মনে করি যারা নির্বাচনে দাঁড়িয়েছে সারা সকলেই শক্তিশালী প্রার্থী। আমি বলার কেউ নয়, এটা মূল্যায়ন করবে ভোট দিয়ে জনগণ। আমরা নির্বাচনে ৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করি। আমরা দেখবো তারা কতটা জনপ্রিয় এটা আমি কোন মন্তব্য করতে চাই না। আমি জয়ের ব্যাপারে ১০০ ভাগ আশাবাদী। 

কৃষিমন্ত্রী বলেন, আপনারা জানেন ২০১৪ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে নির্বাচনে আনার জন্য ৩৮ মিনিট টেলিফোনে কথা বলেছিল। কিন্তু বেগম খালেদা জিয়া নেত্রীর আহবানে সাড়া দেননি। তিনি (খালেদা জিয়া) মনে করেছিল আন্দোলন, সন্ত্রাস, আগুন সন্ত্রাস, রেললাইন তুলে, বিদ্যুত লাইন কেটে, গাড়িতে আগুন, পুলিশ হত্যা করে আন্দোলন সফল করবে এবং তাদের ইচ্ছে মতো নির্বাচন কমিশন করে, একটি ভূয়া নির্বাচন করে ক্ষমতায় আসবে। সাড়া জাতি ঐক্যবদ্দভাবে তাদের সন্ত্রাস, আন্দোলনকে প্রত্যাখান করেছে। আবার ২০১৮ সালের নির্র্বাচন এসেছিল নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে। তাদের নেতা থাকে বিদেশে, দেশে আসার সত্য সাহস নেই। 

তিনি আরও বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠ, সুন্দর নিরপক্ষ একটি নির্বাচন হবে। এই নির্বাচন সারা বিশ্বের কাছে একটি গ্রহনযোগ্য নির্বাচন হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি