০৯:২৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে বিশ্ব যক্ষা দিবস পালন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৪ মার্চ ২০১৭ | | ২৩৮
, টাঙ্গাইল :

‘ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষা মুক্ত দেশ হবে’- এই প্রতিপাদ্যে টাঙ্গাইলে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি টাঙ্গাইল প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন অফিসের সহযোগিতায় বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) ও ডেমিয়েন ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম মোস্তাফিজুর রহমান।

অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু রায়হান খান, ডেমিয়েন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক কবির মো. মনিরুল আজম খান, টাঙ্গাইল ল কলেজের শিক্ষক অ্যাডভোকেট এমএ করিম মিয়া ও অধ্যাপক তরুণ ইউসুফ।

শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেন টাঙ্গাইল মেডিকেল কলেজ, জেনারেল হাসপাতাল, ম্যাটস, নার্সিং ইন্সটিটিউট ও স্বাস্থ্য বিভাগের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় দুইশ’ শিক্ষার্থী।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি