০৯:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে ধানখেত থেকে ব্যবসায়ির লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে ধানখেত থেকে ওমর আলী (৪৫) নামে এক ব্যবসায়ির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে মধুপুর থানার আওতাধীন আলোকদিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ওই লাশ উদ্ধার করেন। 

নিহত ওমর আলী হলুদিয়া গ্রামের মৃত আইন উদ্দিন ওরফে আনু সুতারের ছেলে। তিনি একজন আনারস ব্যবসায়ি।

নিহত ওমর আলীর স্ত্রী বুলবুলি বেগম জানান, বুধবার ভোররাত তিনটার দিকে আমার স্বামী মসজিদে তাহাজ্জদের নামাজ পড়বেন বলে বেড়িয়ে যান। কিছুক্ষণ পর পুলিশ এসেও তার সন্ধান করেন। অল্পক্ষণ পরেই তার ফোন বন্ধ পেয়ে আমি, আমার সন্তান এবং প্রতিবেশিরা অনেক খোঁজাখুজি করি। বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রায় এক কিলোমিটার দূরে ধান খেতে তার মৃত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

আলোকদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজহার আলী জানান, মঙ্গলবার রাত তিনটার দিকে ৯৯৯ থেকে জানানো হয় ওমর আলী নামের এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করবেন। এই সংবাদ পেয়েই আমরা ওমর আলীর বাড়িতে গিয়ে তার স্ত্রীর নম্বর থেকে ওমর আলীর সাথে যোগাযোগ করি। তিনি কিছুক্ষণের মধ্যেই ফিরবেন বলে আমাদের আশ্বস্ত করেন। কয়েক মিনিটর পর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। ভোর পর্যন্ত চেষ্টা চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার সন্ধ্যায় ওমর আলীর লাশ মেলে হলুদিয়া গ্রামের এক ধান খেতে। তার মুখ থেকে বিষের গন্ধ পাওয়া গেছে।

আজাহার আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি