০৮:১৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রাজধানীতে রাজনৈতিক কর্মসূচিতে সাংবাদিকদের উপর হামলা মধুপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

রাজধানীতে রাজনৈতিক কর্মসূচিতে দায়িত্বরত সাংবাদিকদের উপর হামলার ঘটনায় টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।   

সোমবার(৩০ অক্টোবর) সন্ধ্যায় মধুপুর প্রেসক্লাব মিলনায়তনে  এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা অধ্যাপক জয়নাল আবেদীন । প্রেসক্লাবের সভাপতি দৈনিক সংবাদ ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি হাবিবুর রহমান এতে সভাপতিত্ব করেন। 

সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের প্রতিনিধি এস এম শহীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন , প্রেসক্লাবের  সহ-সভাপতি ভোরের কাগজের প্রতিনিধি অধ্যাপক আব্দুল আজিজ, আজকের পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি আনোয়ার সাদাৎ ইমরান, সাবেক সহ- সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ প্রমুখ।

বক্তাগণ পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিকদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান । জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক রফিকুল ইসলাম ভূঁইয়ার বিদ্রেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত ও পরিবারের  প্রতি সমবেদনা জানানো হয়। ফিলিস্তিনে ইসরাইলী হামলার নিন্দা এবং বর্বর হামলায় আক্রান্ত ফিলিস্তিনীদের মুক্তি কামনাও কতরা হয় মোনাজাতে। মোনাজাত পরিচালনা করেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ। এতে আরও উপস্থিত ছিলেন, স্কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন (মানবজমিন), কার্যকরি সদস্য লিটন সরকার (সকালের সময়) , সদস্য আলকামা শিকদার (বাংলাদেশ বুলেটিন) ছাড়াও  গণমাধ্যমকর্মি কলেজ শিক্ষক নাজিবুল বাশার, লিয়াকত আলী।  

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি