০৯:১৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২১ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. রেজাউল করিম। শুক্রবার রাতে তিনি বিদায়ী ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
  
জগন্মাথ বিশ্বিবদ্যালয় থেকে প্রাণি বিদ্যা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রীধারী রেজাউল করিম ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপপরিদর্শক (এসআই) পদে যোগদান করেন। এর আগে তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর ও টাঙ্গাইল জেলার সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি টাঙ্গাইল জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মমরেজপুর গ্রামে।  

বিদায়ী ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম ২০২২ সালে (ওসি) হিসেবে মির্জাপুর থানায় যোগদান করে ১ বছর ৫ মাস দায়িত্ব পালন করেন। 

ওসি মো. রেজাউল করিম বলেন, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের পরামর্শ নিয়ে সন্ত্রাস ও মাদকমুক্ত মির্জাপুর গঠনে দায়িত্ব পালন করে যাবেন বলে তিনি জানিয়েছেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি