০১:৫৯ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে তৌহিদী জনতার বিক্ষোভ : ইসরায়েলের প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা সদর সহ ১২টি উপজেলার বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সংগঠনের ব্যানারে তৌহিদী জনতা শুক্রবার(২০ অক্টোবর) জুম’আর নামাজ শেষে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ইসরায়েলের প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করেছে। ফিলিস্তিনি রাষ্ট্রের উপর অবৈধ দখলদার ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞ ও অমানবিক নির্যাতন বন্ধের দাবিতে ওই বিক্ষোভ মিছিল করা হয়। 

ভূঞাপুরে উপজেলা ইমাম ও কওমী উলামা পরিষদের ব্যানারে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ফিলিস্তিনে নৃশংস হত্যাযজ্ঞ ও নির্যাতন বন্ধের দাবিতে বিভিন্ন ব্যানার ফেস্টুন, প্লে-কার্ড ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র প্রতিকৃতিতে জুতার মালা ঝুলিয়ে তার কুশপুতুল দাহ করা হয়।

মিছিল পরবর্তী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ভূঞাপুর উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি শহিদুল ইসলাম ভূঞাপুরী, সাধারণ সম্পাদক আন্দীপুরী, ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক মাওলনা সিরাজুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি