১১:৫৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রী পলাতক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে স্বামীকে ঘুমের ঔষুধ খাওয়ায়ে অচেতন করে পুরুষাঙ্গ কেটে দ্বিখন্ডিত করে পালানোর অভিযোগ উঠেছে প্রথম স্ত্রী হামিদা বেগমের বিরুদ্ধে। অর্ধেক পুরুষাঙ্গ নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে স্বামী হায়দার আলী। 

শুক্রবারে রাতে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের দক্ষিণ বিলডগা গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, এক সন্তানের জনক হায়দার আলী শিক্ষকতা ও ইমামতি পেশা ছেড়ে দিয়ে ঢাকায় রেলওয়েতে চাকুরী নেন। সেখানে তার বিরুদ্ধে প্রথম স্ত্রীকে গোপন করে দ্বিতীয় বিয়ে ও সন্তান নিয়ে সংসার করার অভিযোগ রয়েছে। এ নিয়ে প্রথম স্ত্রীর সাথে পারিবারিক কলহ দীর্ঘদিন ধরে। শুক্রবার বিকালে হায়দার আলী ঢাকা থেকে বাড়ীতে আসেন। রাতে প্রথম স্ত্রীর সাথে ঝগড়া হয়।

আরও জানা যায়, ঘুমানোর আগে হামিদা বেগম স্বামীকে পানির সাথে মিশিয়ে ঘুমের ঔষুধ খাওয়ায়। এতে স্বামী অচেতন হয়ে ঘুমিয়ে পড়ে। পরে কোন এক সময় গোপনাঙ্গের মাঝামাঝি অংশে ব্লেড দিয়ে কেটে দ্বিখন্ডিত করে সন্তান রেখে পালিয়ে যায় স্ত্রী। সকালে ঘটনা জানাজানি হলে পরিবারের সদস্যরা প্রথমে হায়দার আলীকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলীম আল রাজী জানান, হায়দার আলীর গোপনাঙ্গ কাটা অবস্থায় হাসপাতালে আনা হয়। তার অবস্থা গুরুত্বর হওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামিদার মা ও ভাইকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি