১১:০৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৮ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি জমিতে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। রোববার বিকেলে এ ঘটনায় হামলার শিকার গৃহকর্ত্রী খুকি বেগম (৬০) মির্জাপুর থানায় ৪ জনকে আসামী করে লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযুক্তরা হলেন উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে সেলিম মিয়া (৫৫), মৃত সিদ্দিক মিয়ার ছেলে হোছেন মিয়া (৩৫), সেলিম মিয়ার ছেলে শাকিব মিয়া (১৯) ও নুরু মিয়ার ছেলে সুজন মিয়া (৩৭)।  

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে গৃহকর্ত্রী খুকি বেগম বাড়ির পাশে সরকারি জমিতে কয়েকটি ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যান। অভিযুক্ত সেলিম মিয়া সেখানে ছাগলকে ঘাস খাওয়াতে নিষেধ করে খুকি বেগমকে গালমন্দ করতে থাকেন। খুকি বেগম তাকে গালমন্দ করতে নিষেধ করলে সেলিম মিয়া ক্ষিপ্ত হয়ে তাকে কিল ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। এসময় উল্লেখিত আসামীরা খুকি বেগমকে উপর্যপুরী মারপিট করতে থাকেন। তারা খুকি বেগমের পড়নের কাপড় চোপড় ধরিয়া টানা হেচড়া করিয়া ছিড়িয়া শ্লীলতাহানী ঘটায় এবং গলায় থাকা দুই ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। আহত খুকি বেগমের ডাক চিৎকারে স্বামী হাজী ফজলুর রহমান (৬৮), ছেলে বজলুর রহমান (৪০) ও নাতি মেহেদী হাসান (১৫) এগিয়ে আসলে বিবাদীরা তাদেরকেও মারপিট করে আহত করে। আহতদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেন। 

এ ব্যাপারে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি