০৮:১৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুর পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষনরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষনের সময় অসুস্থ্য হয়ে কামাল হোসেন (৪৬) নামে গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শকের মৃত্যু হয়েছে। 

রোববার সকালে পুলিশ ট্রেনিং সেন্টারের ফাইনাল পরীক্ষার দৌড়ে অংশ নিয়ে অসুস্থ্য হয়ে তার মৃত্যু হয়। কামাল হোসেন (৪৬) পটুয়াখালী জেলার বাউফল উপজেলার পাকঢাল গ্রামের মোকছেদ আলী ফকিরের ছেলে। সে বরিশাল গোয়েন্দা পুলিশে কর্মরত ছিল বলে জানা গেছে। তার ডিসি নম্বর (৪৪)।   

মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট ডিআইজি মো. নজরুল ইসলাম এনডিসি জানান, আজ সকালে তাদের প্রশিক্ষনের ফাইনাল পরীক্ষা ছিল। প্রথম এক কিলোমিটার দৌড়ানোর পরে সে দ্বিতীয় পরীক্ষায় অংশ গ্রহণের জন্য অপেক্ষা করছিল। প্রথম পরীক্ষায় সে শতভাগ নম্বরও পেয়েছিল। দ্বিতীয় পরীক্ষায় অংশ নেয়ার জন্য অপেক্ষারত থাকা অবস্থায় হঠাৎ সে অসুস্থ্য হয়ে পড়ে। প্রথমে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসারত অবস্থায় সকাল আটটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি তাৎক্ষনিকভাবে পুলিশের উর্ধ্বতন কর্মকতাসহ পরিবারের সদস্যদের জানানো হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। উপপরিদর্শক কামাল হোসেন পারিবারিকভাবে তিনি তিন সন্তানের জনক। ১৯৯৭ সালে তিনি পুলিশে যোগদান করেন। তার মৃত্যুর ঘটনায় পুলিশের এডিশনাল ডিআইজি আশফাকুল আলমকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে ডিআইজি নজরুল ইসলাম এনডিসি জানিয়েছেন। 

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের আবাসিক চিকিৎসক ডা. মো. আলমগীর হোসেন জানান, অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। ইসিজি করা অবস্থায় তার মৃত্যু হয় বলে তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি