০৯:২৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

আগামী শনিবার বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। খেলায় ঢাকা বিভাগের ১৩ টি জেলা অংশ গ্রহণ করবে। এতে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। 

বুধবার দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মো. কায়ছারুল ইসলাম জানান, ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট দুইটি ভেন্যু টাঙ্গাইল ও শরীয়তপুরে অনুষ্ঠিত হবে। এছাড়াও দুইটি গ্রুপে ১৩ টি দল অংশ গ্রহণ করবে। যমুনা গ্রুপে টাঙ্গাইল, ঢাকা, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ ফুটবল দল রয়েছে। অপর দিকে পদ্মা গ্রুপে নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও রাজবাড়ি দল রয়েছে। যমুনা গ্রুপের খেলা টাঙ্গাইল অনুষ্ঠিত হলেও পদ্মা গ্রুপ ও চুড়ান্তপর্বের খেলা শরীয়তপুরে অনুষ্ঠিত হবে। 

জেলা প্রশাসক জানান, উদ্বোধনী খেলায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সব জেলা প্রশাসক, মেয়রসহ জনপ্রতিনিধিরা অংশ গ্রহণ করবে। 

জেলা প্রশাসকের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন লিন্টু প্রমুখ। 

এ সময় টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি