০৮:৩১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পরীক্ষার কেন্দ্রে অনাধিকার প্রবেশের দায়ে দুই ছাত্রলীগ নেতার অর্থদন্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

পরীক্ষার কেন্দ্রে অনাধিকার প্রবেশের দায়ে টাঙ্গাইলের মধুপুরে দুই ছাত্রলীগ নেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে মধুপুর সরকারি কলেজ কেন্দ্রের ভ্যানু মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পৃথক ভ্রাম্যমান আদালত এই দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন মধুপুর পৌরশহরের মাষ্টার পাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে শেখ ফরিদ বাবু (২৬)। সে কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্প্রতি ঘোষিত কলেজ শাখা কমিটির আহবায়ক। অপরজন হলেন বাবুর সহযোগি সিজান আহমেদ (২৪)। তার বাড়ি মধুপুরের আউশনারা ইউনিয়নের ইদিলপুর গ্রামে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পাশ কোর্সের তৃতীয় বর্ষের ফাইনালের প্রথম পরীক্ষা ছিল ইংরেজি। রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে (ভ্যানু) পরীক্ষা চলাকালীন অবস্থায় মধুপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ওই দুই নেতা প্রবেশ করেন। অভিযোগ করা হয়, এ সময় তারা মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে সমাধান করে হলে সরবরাহের উদ্যোগ নেয়। খবর পেয়ে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা ইয়াসমিন এবং সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে গিয়ে তারা অভিযুক্ত দুইজনকে আটক করেন। পরে পৃথক আদালত বসিয়ে পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইন ১৯৮০ এর ১১/ক ধারায় প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। অনাদায়ে ১৫দিনের কারাদন্ডাদেশ দেন ওই আদালত। 

মধুপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান বলেন, দন্ডপ্রাপ্ত দুইজন মধুপুর সরকারি কলেজের ছাত্র কিনা জানিনা। তবে তারা ছাত্রলীগের নেতা বলে শুনেছি।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি মো. জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, পাবলিক পরীক্ষার হলে অনুপ্রবেশের দায়ে আইনের সংশ্লিষ্ট ধারায় দুইজনকে অর্থদন্ড দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি