১১:৫৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাকা তুলে রেখেছেন ইউএলও

অর্থবছর শেষ হলেও গৃহ নির্মাণ হয়নি ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের !

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের হাঁস ও মুরগির গৃহ নির্মাণের জন্য টাকা বরাদ্দ হলেও এখনো তালিকাই করতে পারেনি উপজেলা প্রাণিসম্পদ। অর্থবছর শেষ হওয়ার আগেই ওই প্রকল্পের টাকা উত্তোলণ করে রেখেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা. সুকুমার চন্দ্র দাস। তবে প্রাণিসম্পদ কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় জনপ্রতিনিধিরা তালিকা না দেওয়ায় গৃহ নির্মাণে বিলম্ব হচ্ছে। 

সরেজমিনে উপজেলার অজুর্না ইউনিয়নের কুঠিবয়ড়া নৃতাত্বিক আদিবাসী পল্লীতে গিয়ে প্রাণিসম্পদের কোন মুরগি এবং হাঁসের গৃহ নির্মাণের কোন উপকরণ পাওয়া যায়নি। আদিবাসীরা জানেন না তাদের আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের জন্য প্রাণিসম্পদ থেকে হাঁস ও মুরগি পালনের জন্য বরাদ্দ এসেছে। এই পল্লীতে ৩৬টি পরিবার বসবাস করে। 

গত ৩ মার্চ প্রকল্প পরিচালক ড. অসীম কুমার দাস স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২০২২-২০২৩ অর্থবছরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মান্নোয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলায় ২৩জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের জনপ্রতি ৩ হাজার টাকা হারে হাঁস প্যাকেজের গৃহ নির্মাণ উপকরণ বাজেট দেয়া হয়। শর্ত অনুযায়ী বরাদ্দকৃত অর্থ সরকারি বিধি-বিধান প্রতিপালন সাপেক্ষে দ্রুত ব্যয়ের ব্যবস্থা করতে নির্দেশ দেয়া হয়। এছাড়াও একই প্রকল্পের মুরগির গৃহ নির্মাণের জন্য গত ১৬ মে আরেকটি বরাদ্দের চিঠি দেয়া হয়। সেখানেও বলা হয়েছে বাজেট বরাদ্দ ব্যায়ের রিকনসিলেয়শন, বিশেষ ভাউচার ও যাবতীয় কাগজপত্র  বিশেষ দূত মারফত প্রকল্প দপ্তরে প্রেরণ করতে হবে। যা অডিট ও পরবর্তি বাজেট বরাদ্দ প্রদানের ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজনীয়। 

অর্থবছর শেষ হয়ে কয়েকমাস অতিবাহিত হলেও এখনও হাঁস ও মুরগি গৃহ নির্মাণের কাজ শুরু হয়নি উপজেলায়। অথচ বরাদ্দের টাকা অর্থ বছর শেষ হওয়ার আগেরদিন তুলে রেখেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ২৩জন হাঁস ও ২৩ মুরগির গৃহ নির্মাণের বরাদ্দ আসে।

কুঠিবয়ড়া নৃতাত্বিক আদিবাসী জনগোষ্ঠি বহুমুখি সমবায় সমিতির সভাপতি জীবন বাগচি বলেন, হাঁস ও মুরগির গৃহ নির্মাণের বরাদ্দের বিষয়টি আপনি বলার পর জেনেছি। এরআগে কেউ বলেনি। পরে খোঁজ নিয়ে জানতে পারি ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের জন্য বরাদ্দ এসেছে। তবে প্রাণিসম্পদ থেকে কয়েকজনের তালিকা চেয়েছে। এখনও কোন গৃহ নির্মাণের উপকরণ পায়নি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকুমার চন্দ্র দাস বলেন, জনপ্রতিনিধিদের কাছে তালিকা চাওয়া হয়েছে। এখনও তালিকা পায়নি। পেলেই ঘরের কাজ শুরু করা হবে। 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রানা মিয়া বলেন, প্রকল্পের বরাদ্দের টাকা তুলে রাখার নিয়ম নেই। ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের হাঁস ও মুরগির গৃহ নির্মাণের বিষয়ে জানানো হয়নি। খোঁজ নিয়ে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি