০৮:১৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কাভার্ডভ্যান চাপায় দুই এনজিও কর্মী নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে কাভার্ডভ্যান চাপায় দুই এনজিও কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দড়িরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার ময়দান দিঘী গ্রামের বড় পুকুর পাড় এলাকার নেক্কার আলীর ছেলে মো. মোতালেব হোসেন(৪০) ও টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার হাতিবান্ধা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে মো. জাহিদ হাসান(২৭)। তারা দুজনেই বেসরকা‌রি সংস্থা একটি এনজিওতে চাকরি করতেন।

ধনবাড়ী থানার ও‌সি (তদন্ত) ইদ্রিস মিয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি কাভার্ডভ্যান ঘটনাস্থলে পৌঁছালে চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের উপর উল্টে যায়। এতে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। তারা দুজনেই এনজিওতে চাকরি করতেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি