০৮:৩৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যমুনায় হবে বঙ্গবন্ধু রেলসেতু : রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৯ মার্চ ২০১৭ | | ২১২৩
, টাঙ্গাইল :

রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, যমুনা নদীর ওপর আলাদা রেলসেতু নির্মাণ করা হবে। আর এটিরও নামকরণ হবে বঙ্গবন্ধুর নামেই। উত্তর ও পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগ গতিশীল করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। 

রোববার রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী-খুলনা রুটে ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনের নতুন কোচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সূত্র ঃ জাগোনিউজ২৪.কম

বঙ্গবন্ধু রেলসেতুর অগ্রগতির বিষয়ে মন্ত্রী বলেন, জাপানি অর্থায়নে এ সেতু নির্মাণ করা হবে। এরই মধ্যে পরামর্শক নিয়োগ করা হয়েছে। এখন টেন্ডার আহ্বানের প্রস্তুতি চলছে। শিগগিরই এই সেতু নির্মাণ শুরু হবে।

তিনি আরও বলেন, রাজশাহীসহ উত্তরা-পশ্চিমাঞ্চলে আরো বেশি করে ট্রেন চলাচল প্রয়োজন। কিন্তু যমুনার ওপারে যে সেতু আছে, তাতে বেশি ট্রেন চালানোর সুযোগ নেই। এ বাধা দূর করতে প্রধানমন্ত্রীর নির্দেশে আলাদা রেলসেতু নির্মাণ হচ্ছে।

চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ করা হবে জানিয়ে রেলপথমন্ত্রী বলেন, বিএনপির আমলে বহু রেলস্টেশন বন্ধ করে দেয়া হয়েছিল। এ মাসে একসঙ্গে ৬০টি স্টেশন চালু করা হয়েছে। বাংলাদেশে যেখানে যেখানে রেলস্টেশন বন্ধ আছে, আগামী ছয় মাসের মধ্যে সব স্টেশন চালু করা হবে।

দেশের ৬৫০টি লেভেল ক্রসিংয়ের মানোন্নয়নের ঘোষণা দিয়ে তিনি বলেন, লেভেল ক্রসিংয়ের মানোন্নয়নে দুটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এক হাজার ৮০০ গেট কিপার নিয়োগ দেয়ার পর লেভেল ক্রসিং গেটের আর কোনো রকম সমস্যা থাকবে না। তাছাড়া ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেললাইন নির্মাণ প্রক্রিয়া এগিয়ে চলছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রেলওয়ে শ্রমিক লীগের সদর দফতর শাখার সভাপতি মোতাহার হোসেন প্রমুখ।

এর আগে ভারত থেকে আমদানি করা লাল-সবুজ কোচের উদ্বোধন করেন অতিথিরা। ১২টি বগি নিয়ে বেলা সোয়া ২টায় ট্রেনটি রাজশাহী থেকে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি