টাঙ্গাইলে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালীতে বাঁধা দিয়েছে পুলিশ।
শনিবার (৯ সেপ্টেম্বর) শহরের কোর্ট চত্তর থেকে একটি বিশাল র্যালী বের হয়ে বটতলা বাজার এলাকায় পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। পরে সেখানেই বিক্ষোভ করে মহিলা নেত্রীবৃন্দরা। বিক্ষোভ শেষে সেখানেই সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
জেলা মহিলাদলের সাধারন সম্পাদক এডভোকেট রক্সি মেহেদীর সঞ্চালনায় ও সভানেত্রী নিলুফার ইয়াছমিন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলাদলের সহসভাপতি রেবেকা পারভীন, যুগ্ম সম্পাদক খালেদা আক্তার স্বপ্না, সাংগঠনিক সম্পাদক সুলতানা বিলকিস লতা প্রমূখ।
এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন মহিলা নেত্রীরা র্যালী ও পথসভায় অংশগ্রহন করেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...