০৯:৩৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন টাঙ্গাইলের আরও ৩১৪টি পরিবার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৭ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় টাঙ্গাইলে আরও ৩১৪টি ভূমি ও গৃহহীন পরিবার ঘর পাচ্ছেন। এ জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিকভাবে আগামী বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে বাসগৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। 

এরপরে টাঙ্গাইলের উপকারভোগীদের হাতে বাসগৃহের কবুলিয়ত দলিল তুলে দেওয়া হবে। গৃহহীন যারা এখন পর্যন্ত ঘর পাননি তাদেরকে পর্যায়ক্রমে ঘর দেওয়া হবে। ওইদিনই চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ৫ উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। এর আগে আরও চার উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। 

সোমবার প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে জমিসহ গৃহ প্রদান উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম এ তথ্য জানান। 

এ বিষয়ে জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম জানান, জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ৫১৪টি গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হয়েছে। চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে আরও ৩১৪টি ঘর দেওয়া হবে। একই সাথে আরও পাঁচ উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।
 
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হাশেম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি