০৮:৩৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে দফাদারদের পোষাক ও প্রতিবন্ধী  শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৬ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

নাগরপুর উপজেলাধীন ১২টি ইউনিয়ন পরিষদে ১২০ জন কর্মরত দফাদার ও মহল্লাদারদের মাঝে পোষাক, জুতা ও টর্চলাইট এবং উপজেলার ১৬ জন প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। 

বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন শাকিল, ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সিদ্দিক, ভারড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক প্রমূখ। 

এসময় দফাদার প্রতিবন্ধিদের অভিভাবকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এছাড়া নাগরপুর উপজেলা মিনি শিশু পার্ক উদ্বোধন করেন আহসানুল ইসলাম টিটু। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি