০৮:৩৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে খাওয়ার অনুপযোগী মাংস বিক্রি করার অপরাধে জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে দুর্গন্ধযুক্ত খাওয়ার অনুপযোগী ব্রয়লার মুরগির মাংস ফেরি করে বিক্রি করার অপরাধে বাবু মিয়া নামে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা ও মাংসগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে।  

মঙ্গলবার দুপুরে পৌরসভার ডুবাইল বাজারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসতুরা আমিনা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত ব্যবসায়ী কালিহাতী উপজেলার নারিন্দিয়া উপজেলার সেন্টু মিয়ার ছেলে।

জানা যায়, মধুপুর উপজেলা থেকে ওই ব্যবসায়ী স্বল্প টাকায় ড্রেসিং করা মুরগির অস্বাস্থ্যকর ও খাওয়ার অনুপযোগী মাংস ভ্যানগাড়ী করে গোপালপুর উপজেলার বিভিন্ন বাসাবাড়ীতে ১শত টাকা কেজি ধরে বিক্রি করতে ছিল।  দাম কম হওয়ায় অনেকে তার কাছ থেকে অস্বাস্থ্যকর মাংস কিনেছেন।

পরে তাকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দণ্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক পাঁচশত টাকা জরিমানা ও ত্রিশ কেজি খাওয়ার অনুপযোগী মাংস মাটিতে পুঁতে ফেলা হয়। এসময় প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেত।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি