০৯:১৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চেয়ারম্যানের দুর্নীতি নিয়ে কথা বলায়

মির্জাপুরে এক নারী ইউপি সদস্যকে গণধর্ষণের হুমকি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৪ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরের আজগানা ইউনিয়নের এক নারী সদস্যকে গণধর্ষণের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের ভাতিজার বিরুদ্ধে। চেয়ারম্যানের দুর্নীতি নিয়ে অভিযোগ করায় ফেসবুকে ওই নারী সদস্যকে গণধর্ষণের হুমকি দেন চেয়ারম্যানের ভাতিজা খাইরুল ইসলাম ইমন।  এ বিষয়ে নারী সদস্য লুবনা খানম খাইরুল ইসলাম ইমনের নামে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।   
 
জানা গেছে, গত ১৭ জুলাই আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের সিকদারের বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগে পরিষদের আটজন সদস্য জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। তাদের মধ্যে পরিষদের সংরক্ষিত নারী আসন (৪,৫,৬) নম্বর ওয়ার্ডের সদস্য লুবনা খানমও রয়েছেন। 

এদিকে সোমবার সকালে একটি ফেসবুক স্ট্যাটাসে আব্দুল খালেক নামে এক ব্যক্তি একটি মন্তব্যে করেন। ওই মন্তব্যের পর চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের ছেলে মো. খাইরুল ইসলাম ইমন মন্তব্যে গণধর্ষণের জন্য প্রস্তুত থাকো লুবনা আপা। লেখে মন্তব্য করেন। এটি মুহুর্তের মধ্যে ফেসবুকে ভাইরাল হয়ে যায়। পরে বিষয়টি নারী সদস্য লুবনা খানমের নজরে আসলে তিনি বিকেলে মির্জাপুর থানায় এসে খাইরুল ইসলাম ইমনের নামে লিখিত অভিযোগ করেন।

ইউপি সদস্য লুবনা খানম বলেন, চেয়ারম্যানের দুর্নীতি নিয়ে অভিযোগ করায় এবং কথা বলায় তার ভাতিজা ফেসবুকের মাধ্যমে আমাকে গণধর্ষণের হুমকি দেয়। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়ার পর তাকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

অভিযুক্ত খাইরুল ইসলাম ইমন বলেন, কেউ ফেইক আইডি খুলে আমার ভাবমুর্তি ক্ষুন্ন করতে এধরনের মন্তব্য করেছে। আমার নামে মন্তব্য করায় আমি থানায় অভিযোগ করেছি।

মির্জাপুর থানার ডিউটি অফিসার শফিউল ইসলাম বলেন, লুবনা খানম এবং খাইরুল ইসলাম ইমন দুজনেই লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি