০৮:১৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে আন্ত:জেলা ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ মার্চ ২০১৭ | | ১৩৭১
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী থেকে বোরহান উদ্দিন রাজিব নামের এক আন্ত:জেলা সাজাপ্রাপ্ত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শুক্রবার রাতে উপজেলার এলেঙ্গা পৌরসভার চিনামুড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজিব ওই এলাকার নিজাম উদ্দিনের ছেলে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) খ. আখেরুজ্জামান জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাইদুল ইসলাম ও এএসআই দেওয়ান শামীমের নেতৃত্বে একদল পুলিশ এলেঙ্গার চিনামুড়া গ্রামে অভিযান চালিয়ে রাতে আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বোরহান উদ্দিন রাজিবকে গ্রেফতার করে। রাজিব দীর্ঘদিন ধরে ভিন্ন নাম-ঠিকানা ব্যবহার করে সাভার, চন্দ্রা ও এলেঙ্গাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি সহ নানা ধরনের অপরাধ করে আসছিল।

উল্লেখ্য, তার বিরুদ্ধে ১ বছরের সাজার ওয়ারেন্টসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতার করায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি