১২:৩৯ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

তরুণীর অনশন, বাড়ি থেকে উধাও প্রেমিকসহ পরিবারের লোকজন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩ এপ্রিল ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রায় ৩ বছরের প্রেমের সম্পর্কে শারীরিক মেলামেশার অভিযোগ করেছেন এক তরুণী। এ ঘটনায় ওই তরুণীর প্রেমিক আল-আমিনের (২২) বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন সে। উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। প্রেমিক আল-আমিন বাদশা মিয়ার ছেলে আর তরুণীর একই ইউনিয়নের রাউৎ বাড়ী গ্রামে বাসিন্দা। 

সোমবার (৩ এপ্রিল) দুপুরে দেখা যায়, প্রেমিক আল-আমিনের বাড়িতে তরুণী অনশন করছেন। এরআগে রোববার থেকে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন। এদিকে, আল-আমিনসহ তার পরিবারের লোকজন ঘরে তালা ঝুলিয়ে পলাতক রয়েছে।

তরুণীর অভিযোগ, মাদরাসায় আসা-যাওয়াকালে ৩ বছর আগে থেকে আল-আমিন প্রেমের প্রস্তাব দিতো ও উত্যক্ত  করতো। বিষয়টি আমার পরিবারকে জানালে কয়েকমাস পর পাশের গ্রামের এক ছেলের সঙ্গে আমাকে বিয়ে দেন। বিয়ের পরেও আল আমিন নানা সময়ে কু-প্রস্তাব দিয়ে বিরক্ত করতো। একপর্যায়ে আল-আমিনের ফাঁদে আমি পা দিই। সে থেকেই অনেক সময় স্বামী বাড়ি না থাকায় আল-আমিন আমার সঙ্গে জোরপর্বক শারীরিক মেলামেশা করে এবং কাউকে জানালে স্বামীসহ পরিবারের লোকজনের কাছে বলে দেওয়ার হুমকি ও বিভিন্ন সময়ে ইচ্ছের বিরুদ্ধে শারীরিক মেলামেশা করে। 

সম্প্রতি বিয়ের প্রলোভন দেখিয়ে আল-আমিন রাতে আমাকে বাগবাড়ী বাসস্ট্যান্ড থেকে তার কর্মস্থল জামালপুরের কথা বলে আমাকে শেরপুর নিয়ে যায়। তারপর একটি নির্জন বাসায় ৩-৪ দিন আটকে রেখে শারীরিক মেলামেশা করে এবং বিয়ের কথা বলে সেখান থেকে আমাকে এলেঙ্গা বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়ে চলে যায়।

এরপর আল-আমিনের সাথে যোগাযোগ করলে জানায়- আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে। কিন্তু সে আর প্রস্তাব পাঠায়নি। কয়েকদিন আগে জানতে পারি সে বিয়ে করছে। এ খবর পেয়ে বিয়ের দাবিতে অনশন করছি। ওর কারণে আমার সংসার ভাঙেছে ও স্বামী ডিভোর্স দিয়েছে। সে বিয়ে না করা পর্যন্ত আমি এ বাড়ি থেকে যাব না। 

স্থানীয়রা জানান, আল-আমিন ছেলেটি বখাটে। দীর্ঘদিন ধরে মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক ছিল বলে জেনেছি। গতকাল রোববার থেকে বিয়ের দাবিতে আল-আমিনের বাড়িতে অনশন করছে তার প্রেমিকা। কিন্তু বাড়ির লোকজন সবাই পালিয়েছেন। 

প্রেমিক আল-আমিন ও তার পরিবারের লোকজন বাড়িতে না থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 
গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদারকে একাধিকবার ফোন করলেও রিসিভ করেনি।

এ বিষয়ে ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, ভুক্তভোগী মেয়েটি কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি