০৯:২৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরের সমাজসেবী বিল্লাল ফকির আর নেই

মধুপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ মার্চ ২০২৩ | |
ছবি-  প্রয়াত বিল্লাল হোসেন ফকির।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরের সামাজিক ও মানবিক মানুষ, শিক্ষানুরাগী, সমাজ হিতৈষী, ক্রীড়া সংগঠক বিশিষ্ট ব্যবসায়ী মধুপুর শিল্প ও বণিক সমিতির উপদেষ্টা বিল্লাল হোসেন ফকির (৬০) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) শনিবার সন্ধ্যায় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর খবরে ব্যবসায়ী মহলসহ এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। 

ছাত্র জীবনে তিনি ছাত্রলীগ ও পরে বিএনপি’র রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

রোববার বেলা ১১ টায় টেকি- নাগবাড়ী গোরস্থান  ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে তাঁকে দাফন করা হয়েছে। সাবেক সংসদ সদস্য খন্দকার আনোয়ারুল হক, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, সাবেক চেয়ারম্যান খন্দকার আবদুল গফুর মন্টু, উপজেলা আ’লীগ সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, মেয়র সিদ্দিক হোসেন খান, সাবেক মেয়র মাসুদ পারভেজসহ বিভিন্ন রাজনৈতিক দলের  অসংখ্য নেতাকর্মি, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষার্থীরা জানাজায় অংশ নেন। নেতৃবৃন্দ বিল্লাল ফকিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে  শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন। বিল্লাল ফকির মৃত্যুকালে প্রবাসে থাকা এক ছেলে, দুই মেয়ে ও জামাতা এবং  দেশে থাকা তাঁর সহধর্মিণীসহ আত্মীয় স্বজন , বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি