১০:৫৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ির জেল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩ মার্চ ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়িকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। 

স্থানীয় সময় শুক্রবার (৩ মার্চ) গভীর রাতে পৌরসভার নাঙ্গলজোড়া এলাকায় পতিত জমিতে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় হাতেনাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ওই গ্রামের আঃ হালিমের ছেলে মাসুদ রানা (৪০), মৃত হোসেন আলীর ছেলে সামাদ খাঁ (৫৬) ও ইয়াজ উদ্দিনের ছেলে ছানোয়ার হোসেন (৩৭), সমেশপুর এলাকার চাঁন মাহমুদের ছেলে রবিউল ইসলাম (৪৩) এবং সূতি নয়াপাড়ার ইদ্রিস আলীর ছেলে রিপন মিয়া (২৬)।

এস আই শফিকুল ইসলাম জানান, ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নাঙ্গলজোড়া গ্রামে কাশেম আলীর পতিত ফাঁকা জমিতে কতিপয় ব্যক্তি টাকার বিনিময়ে জুয়ার আসর বসিয়েছে। পরে সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করে  ওই আসর থেকে প্রথমে তাদের আটক করা হয়। পরে নগদ টাকাসহ জুয়া খেলার উপকরণ জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশারফ হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আসামীগণ প্রকাশ্য স্থানে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারার অপরাধ করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি