১০:২৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুুলিশ সুপার হলেন টাঙ্গাইল জেলা পুলিশের ২ কর্মকর্তা

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ | |
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী নুসরাত এদীব লুনা ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেন।
, টাঙ্গাইল :

পুুলিশ সুপার হলেন টাঙ্গাইল জেলা পুলিশের উচ্চপদস্থ দুই কর্মকর্তা। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী নুসরাত এদীব লুনা ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেনকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এই পদোন্নতি দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব ধনঞ্জয় কুমার দাস।

একই প্রজ্ঞাপনে তারা দুইজনসহ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার মোট ৪৭ কর্মকর্তাকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী নুসরাত এদীব লুনা জয়পুরহাট জেলার মেয়ে। তিনি ২৭তম বিসিএস এর মাধ্যমে ২০০৮ সালের ১৩ নভেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেন ফরিদপুর জেলার ছেলে। তিনি ২৮তম বিসিএস এর মাধ্যমে ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা ই-মেইলে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে। এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি