০৮:১৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে বিতরণ করা হচ্ছে ‘আন্দোলনে-সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ’ বই

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১০ মার্চ ২০১৭ | | ২৬০৫
, টাঙ্গাইল :

ছাত্র রাজনীতির সর্ববৃহত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইনের লেখা ‘আন্দোলনে-সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ’ বইটি উপহার স্বরুপ বিতরণ করছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এর ছাত্রলীগ।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা ও ফুড টেকনোলজি এ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী ছাত্রনেতা সজীব তালুকদারের নেতৃত্বে গত মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে এই বই বিতরণ করা হচ্ছে।

ছাত্রলীগ নেতা সজীব তালুকদার জানান, ছাত্ররাজনীতি নিয়ে লেখা বইটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আলাউদ্দিন, লাইফ সায়েন্স অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ সিরাজুল ইসলাম, ফুড টেকনোলজি এ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ও পরিবহন বিভাগের পরিচালক মোঃ আজিজুল হক, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মুজিব সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের মাঝে উপহার স্বরূপ প্রদান করা হয়েছে। এ পর্যন্ত প্রায় অর্ধশত বই বিতরণ করা হলেও শতাধিক বই বিতরণ করা হবে বলেও তিনি জানান।

এছাড়া বইটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের মাঝেও বিতরণ করা হচ্ছে।

বই বিতরণের সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ মোঃ ইমরান মিয়া, গাজী মোঃ রফিকুল ইসলাম, পান্না দাস, মঞ্জিলা খন্দকার, ইরফান আহমেদ, ইয়াছিন আরাফাত, রাজিব হোসাইন রাজ, আশরাফুল, রাজিকুর রহমান, খোরশেদ আলম, সিরাজ্লু ইসলামসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি