০৮:৩৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

১১ কেভি বিদ্যুতের লাইনে হাত আটকে প্রাণ গেল শ্রমিকের

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৪ আগস্ট ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বিদ্যুতের লাইনে হাত আটকে আব্দুল কাদের (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ আগস্ট) বিকেলে গোপালপুর উপজেলার নগদা শিমলা বাজারে বহুতল ভবনের ছাদে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদের উপজেলার মাইজবাড়ী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, কাদের শিমলা বাজারে হযরত আলীর ছেলে নজরুল ইসলামের নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করছিলেন। এসময় ভবন সংলগ্ন বিদ্যুতের ১১ কেভি লাইনের তারে হাত আটকে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি