০৮:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুত্রবধূ ধর্ষণ চেষ্টা মামলায় শ্বশুর গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৮ জুলাই ২০২১ | |
পুত্রবধূ ধর্ষণ চেষ্টা মামলায় শ্বশুর গ্রেফতার| ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে পুত্রবধূ ধর্ষণ চেষ্টা মামলায় শ্বশুর জাহাঙ্গীর মিয়া ওরফে মোহনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জাহাঙ্গীর মিয়া নাগরপুর উপজেলার গয়হাটা গ্রামের মোকছেদ মিয়ার ছেলে। 

মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন।  

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার গয়হাটা গ্রামের জাহাঙ্গীর মিয়া ওরফে মোহনের ছেলে কাতার প্রবাসী অন্তরের সাথে এক বছর আগে উপজেলার কোদালীয়া গ্রামের আ. খালেকের মেয়ের (২০) বিয়ে হয়। বিয়ের পর থেকেই পুত্রবধূর ওপর কুদৃষ্টি পরে লম্পট শ্বশুর জাহাঙ্গীর মিয়ার। ছেলে বিদেশে থাকার সুযোগে বিভিন্ন সময় পুত্রবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ১৬ জুলাই শুক্রবার বিকেলে নিজ বাড়ির দক্ষিন দুয়াড়ী চৌচালা টিনের ঘরে পুত্রবধূকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে শ্বশুরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পুত্রবধূ তার সম্ভ্রম রক্ষা করে। এরপর ধর্ষণে ব্যর্থ হয়ে পুত্রবধূকে বেদম প্রহার করে ওই শ্বশুর। স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় পুত্রবধূর মা সুফিয়া আক্তার বাদি হয়ে ২৭ জুলাই মঙ্গলবার  নাগরপুর থানায় মামলা করে। 

এ বিষয়ে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশি অভিযান চালানো হয়। ওই রাতেই অভিযুক্ত শ্বশুর জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি