০৮:২২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে সালিশি বৈঠকে চেয়ারম্যানের উপর হামলা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১ | |
, টাঙ্গাইল :

সালিশি বৈঠকে ইউপি চেয়ারম্যানের উপর অতর্কিত হামলা হয়েছে। হামলার শিকার লাবলু মিয়া টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে ঘটনাটি ঘটেছে ইউনিয়নের চিলাবাড়ি পশ্চিম লাউজানা গ্রামে। এ ঘটনায় জড়িত মো. আবুল কালাম ও তার ছেলে হুয়ায়রাকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন দাইন্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাবলু মিয়া। তিনি জানান,এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

স্থানীয়রা জানায়, দুপুরে দাইন্যা ইউনিয়নের চিলাবাড়ি এলাকার পশ্চিম লাউজানা গ্রামের মো. আবুল কালামের শ্যালকের একটি পারিবারিক কলহের সালিশি বৈঠক চলছিল। বৈঠক চলাকালে তর্কাতর্কির সৃষ্টি হয়। এক পর্যায়ে মো. আবুল কালাম ও তার ছেলে আবু হুয়ায়রা চেয়ারম্যানের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় স্থানীয়রা তাদের দুইজনকে আটক করে। 

এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, হামলার সংবাদ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাসহ হামলায় জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি