০৯:৩২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঈদ যাত্রায় ফাঁকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৯ জুলাই ২০২১ | |
ঈদ যাত্রায় ফাঁকা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

ঈদ যাত্রায় ফাঁকা ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। স্বাভাবিক গতিতে চলছে এ মহাসড়কের যানবাহন।

সোমবার (১৯জুলাই) সকালে এ চিত্র দেখা গেছে মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ আশেকপুর ও রাবনা বাইপাস এলাকায়।

মহাসড়কের উত্তরবঙ্গ থেকে ঢাকা মুখি লেনে যানবাহনের ব্যাপক চাপ রয়েছে। যানজট নিরসনে তৎপর রয়েছে জেলা পুলিশের ৬০৩ সদস্যসহ হাইওয়ে পুলিশের ২শতাধিক পুলিশ। এরপরও মহাসড়কের রাবনা বাইপাসে পরিবহনের জন্য অপেক্ষমান রয়েছে উত্তরবঙ্গগামী যাত্রীরা।

রাবনা বাইপাসের ফুটপাতের দোকানী দিলচাঁদ বলেন, গতকাল রোববার রাত ১১টা থেকে এখানে বেচাকেনা করছি, তবে কোনো যানজট দেখি নাই। একইভাবে চলাচল করছে যানবাহন।

এলেঙ্গা হাইওয়ে ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, গতকাল রোববার সকাল থেকেই স্বাভাবিক রয়েছে এ সড়কের যান চলাচল। তবে মহাসড়কে পরিবহনের চাপ রয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে পুলিশ।

এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, মহাসড়কের টাঙ্গাইল অংশের যানজট নিরসনের জন্য জেলা পুলিশের ৬০৩ সদস্যসহ হাইওয়ে পুলিশের প্রায় ২০০ সদস্য কাজ করছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি