০৮:১৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এবার টাঙ্গাইল হাসপাতালে ৪টি হাইফ্লো নাস্যাল ক্যানুলা দিল বিপিসিএল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ | |
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির নিকট হাইফ্লো নাস্যাল ক্যানুলা হস্তান্তর করা হয়। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চারটি হাইফ্লো নাস্যাল ক্যানুলা দিয়েছে বিসিপিসিএল।

মঙ্গলবার (৬ জুন) বিকেলে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির নিকট হাইফ্লো নাস্যাল ক্যানুলা হস্তান্তর করা হয়। এর আগে সোমবার বিভিন্ন গণমাধ্যমে ‘ হাইফ্লো নাস্যাল ক্যানুলার অভাব, টাঙ্গাইল হাসপাতালে ১১ জনের মৃত্যু’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। 

সংবাদটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও Bangladesh-China Power Company (Pvt) Limited এর চেয়ারম্যান ড. আহমদ কায়কাউসের নজরে আসে। চেয়ারম্যান ড. আহমদ কায়কাউস বিসিপিএল এর ব্যবস্থাপনা পরিচালক খোরশেদুল আলমকে টাঙ্গাইলে চারটি হাইফ্লো নাস্যার ক্যানুলা দেয়ার নির্দেশ দেন। 

জেলা প্রশাসকের কক্ষে হাইফ্লো নাস্যার ক্যানুলা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক খন্দকার সাদিকুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, বিসিপিসিএলের ইঞ্জিনিয়ার অ্যাসিসটেন্ট শাকিল মাসুদ প্রমুখ।

এ চিকিৎসা সামগ্রী করোনা রোগিদের সেবাদানে অনেক উপকারে আসবে বলে জানিয়ে জেলা প্রশাসক, সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত¡াবধায়ক বিসিপিসিএল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এছাড়াও এই সংবাদ প্রকাশের পর টাঙ্গাইলে করোনা ভাইরাস প্রতিরোধে ওয়ালটনসহ বিভিন্ন কোম্পানি হাইফ্লো নাস্যাল ক্যানুলাসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি