০৯:৪১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে নাগরপুরে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৮ এপ্রিল ২০২১ | |
, টাঙ্গাইল :

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি এ কর্মসূচির আয়োজন করে। ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাভাবুন' এমন প্রতিপাদ্যে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হচ্ছে। করোনার কারণে সামাজিক দূরত্ব ব্যাহত হয় এমন কর্মসূচি রাখা হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহান উপজেলা সদরের ৮০ জন দুঃস্থ ও হতদরিদ্র নারী পুরুষের মাঝে পুষ্টিকর খাবারের প্যাকেট বিতরণ করেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. রোকনুজ্জামান খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্টিকর খাবারের প্যাকেটে ছিল, চাল ৫ কেজি, ডাল হাফকেজি, লবন ১ কেজি, তেল হাফ কেজি, আলু ৩ কেজি, পেঁয়াজ ২ কেজি, ছোলা ১ কেজি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. রোকনুজ্জামান খান বলেন, পুষ্টিকর খাবার খেলে সুস্থ সবল জাতি গড়ে উঠবে। মা ও শিশু মৃত্যুও হার কমে আসবে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে লিফলেটের মাধ্যমে মানুষকে পুষ্টিকর খাদ্য সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। বয়সভিত্তিক পুষ্টির পরিমাণ, পুষ্টিকর খাবারের তালিকা, ক্যালোরির পরিমাণ সম্পর্কে অবহিত করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি