০৯:২০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভাসানী পরিষদ-এর উদ্যোগে 'নিরন্ন মানুষের জন্য ঈদ উপহার' নিয়ে ভার্চুয়াল সভা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৬ এপ্রিল ২০২১ | |
, টাঙ্গাইল :

ঈদ উপলক্ষে নিরন্ন মানুষের জন্য ঈদ উপহার পৌঁছে দেয়ার জন্য ভাসানী পরিষদ-এর উদ্যোগে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় মোঃ জিন্নাহ খান এর সভাপতিত্বে ভাসানী পরিষদ কেন্দ্রীয় কমিটির এ ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ভাসানী পরিষদের ঈদ তহবিলে দান অনুদান গ্রহণ ও আগামী ২৭ রমজান (১০ মে ২০২১) নিরন্ন মানুষের মাঝে ত্রাণ/ঈদ উপহার বিতরণ করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া পরিষদ-এর ওয়েব সাইটটি আধুনিকায়ন করার সিদ্ধান্ত নেয়া হয়। এ ব্যাপারে পরিষদের সম্মানীত সদস্য সালমান জুয়েল রহমান ও জাফর মুহাম্মদ কে দায়িত্ব অর্পণ করা হয় এবং আগামী এক মাসের মধ্যে এর অগ্রগতি তুলে ধরার অনুরোধ করা হয়। এসময় উপস্থিত ছিলেনঃ ড.শফিকুল ইসলাম কানু (উপদেষ্টা), মোঃ আব্দুর রাজ্জাক (উপদেষ্টা), রওশন আরা রাণী (উপদেষ্টা), মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু, মোহাম্মদ রফিকুল ইসলাম মীর্জা, সালমান জুয়েল রহমান, দিলোয়ারা সুলতানা, মোঃ অলিউল্লাহ, রাকিবুল হাসান রানা, জাফর মুহাম্মদ, তৌকির আহমেদ।

সভায় পরিষদের অন্যতম উপদেষ্টা গেরিলা লিডার ড. শফিকুল ইসলাম কানু মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর অবদান তুলে ধরে তাঁকে স্বাধীন বাংলাদেশের নির্মাতা আখ্যা দেন এবং এ ব্যাপারে ভাসানী পরিষদকে প্রস্তাবনা গ্রহনের অনুরোধ জানান।

সভা সঞ্চালনা করেন ভাসানী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আজাদ খান ভাসানী।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি