০৯:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে নবগঠিত উপজেলা ছাত্রলীগের মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩ এপ্রিল ২০২১ | |
, টাঙ্গাইল :

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় সাধারন জনসাধারণকে সচেতন এবং উদ্বুদ্ধ করার অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ করেছে নবগঠিত নাগরপুর উপজেলা ছাত্রলীগ।

বুধবার (৩১ মার্চ) সকালে উপজেলা মোড়ে স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর নির্দেশনা ও সহযোগিতায় নাগরপুর উপজেলা ছাত্রলীগের সদ্য গঠিত কমিটির সদস্যরা মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেন। 

এসময়  উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুজ্জামান তুহিন, গয়হাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজিব আহম্মেদ রাজু, নবগঠিত উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক মো.সজিব মিয়া সহ ছাত্রলীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনসচেতনতা মূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ কালে উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন বলেন, আবারো বিশ্বব্যাপী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমন বৃদ্ধি পেয়েছে। সর্বসাধারণ এখনো সচেতন নয় তারা যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরন না করায় মূলত সংক্রমন বেড়েই চলছে। তাদেরকে সচেতন করার ক্ষুদ্র প্রয়াস থেকেই আমরা মাস্ক বিতরন করছি। 

এসময় দলীয় অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে সিএনজি স্টেশন, কাঁচা বাজার, ফল মার্কেট, হাসপাতাল মোড়,বিভিন্ন পরিবহন শ্রমিক, মোটর সাইকেল চালক, পথচারী ও ছিন্নমুল মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি