০৮:১৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ধনবাড়ীতে ড্রেজার মেশিন জব্দ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে ঝিনাই নদী থেকে অবৈধভাবে অবাধে  ভ্রম্যমাণ ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফিন উপজেলার মুশুদ্দি ইউনিয়নের ঝোপনার ঝিনাই নদীর ত্রিমোহনা থেকে এ ভ্রম্যামাণ ড্রেজার মেশিন জব্দ করেন। ড্রেজার মেশিনটি জব্দকালে উপস্থিত ছিলেন, মুশুদ্দি ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোস্তফিজুর রহমান ফটু, বীরতারা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সিএ মো. আলমঙ্গীর হোসেন ও ধনবাড়ী থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দীর্ঘদিন যাবৎ একটি সংঘবন্ধ চক্র স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে ঝিনাই নদীর ত্রিমোহনা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছিলো। সংবাদ পেয়ে মেশিনটি জব্দ করে নিয়ে এসে ধনবাড়ী থানায় পুলিশের জিম্বায় রাখা হয়েছে। 

ড্রেজার মেশিনের চালক আনোয়ার হোসেন জানান, স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করেই দীর্ঘদিন যাবত ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করা হচ্ছিলো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি