০৯:২০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শ্রীমতী সুতপা ঘোষ ঠাকুরের পিএইচডি ডিগ্রি অর্জন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের লব্ধপ্রতিষ্ঠ আইনজীবী স্বর্গীয় পূর্ণেন্দু মোহন ঘোষঠাকুরের পৌত্রবধূ শ্রীমতী সুতপা ঘোষঠাকুর বসু (৫৬) কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাচীন ভারতীয় ইতিহাসে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

আদতে আড়রার বাসিন্দা পূর্ণেন্দু বাবু পঞ্চাশের দশকে  সপরিবারে ভারতে চলে যান। তারা টাঙ্গাইল শহরেই বসবাস করতেন।

ঘোষ ঠাকুরদের শহরের বাড়ি রূপবদল হয়ে টাঙ্গাইল আইন মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। পূর্ণেন্দু বাবুর শ্বশুরালয় টাঙ্গাইলের বাসাইলে। সেখানকার প্রয়াত জমিদার হেমচন্দ্র রায়ের একমাত্র কন্যা সুরপ্রভাকে বিবাহ করেছিলেন টাঙ্গাইল আদালতের ওই আইনজীবী।

পূর্ণেন্দু বাবুর দ্বিতীয় পুত্র স্বর্গীয় উৎসবানন্দ ঘোষঠাকুরের জৈষ্ঠ্য পুত্র ভারতের প্রখ্যাত সাংবাদিক শ্রী দেবদূত ঘোষঠাকুরের স্ত্রী সুতপা দেবী।  তিনি কলকাতার বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের ইতিহাসের শিক্ষিকা।

দেবদূত ঘোষ ঠাকুর ও সুতপা দেবীর এক ছেলে ঋচীক একটি সংস্থায় বিজ্ঞানী হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্টাল ফিজিক্স নিয়ে পিএইচডি করছেন।

সুতপা দেবীর পিতৃপুরুষের বাড়ি বাংলাদেশের ফরিদপুরের উলপুর। উলপুরের বসু রায়চৌধুরী পরিবারের বিশেষ পরিচিতি রয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি