১০:২৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সংখ্যালঘুদের উপর হামলায় দোষীদের শাস্তির দাবিতে ভূঞাপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৪ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

সম্প্রতি সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘু সম্প্রদায়দের উপর হামলা, ভাঙচুর ও লুটপাটে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। 

বুধবার (২৪ মার্চ) সকালে সুজন-সুশাসনের জন্য নাগরিক ও উপজেলা সর্বজনীন পূজা উৎযাপন কমিটির আয়োজনে ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে বক্তারা, ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান।

সুজন-সুশাসনের জন্য নাগরিক উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সুজনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, প্রেসক্লাবের সাবেক সম্পাদক আখতার হোসেন খান, মাদকের বিরুদ্ধে আমরা সংগঠনের সম্পাদক সিরাজুল ইসলাম কিসলু, ভূঞাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মনিরুজ্জামান তরফদার বাবু, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মিজানুর রহমান, উপজেলা সর্বজনীন পূজা উৎযাপন কমিটির সম্পাদক অভিজিৎ ঘোষ, উপজেলা উদীচীর সম্পাদক সরোয়ার হোসেন লাভলু, দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশ এর জেলা সমন্বয়কারী মো. মাহমুদ আলী, সেবকের উপজেলা শাখার সভাপতি খায়রুল খন্দকার, অনলাইন ভিত্তিক সংগঠন ইবরাহীম খার আলোকিত ভূঞাপুর এর সভাপতি কামরান পারভেজ ইভান, প্রতিভা ছাত্র সংগঠনের সভাপতি জহুরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি