১০:৪২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাস্কের বিকল্প যখন গামছা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২১ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে করোনাভাইরাস সংক্রমণ রোধে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে টাঙ্গাইলের ধনবাড়ী  উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় শনিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ হাফিজুর রহমান। এ সময় তাকে সাহয্য করেন ধনবাড়ী থানার এসআই সুরুজ্জামান, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মো. শাহ-আলম ও পুলিশ সদস্যরা।  

মাস্ক ব্যবহার বৃদ্ধির প্রচার-প্রচারণার সময় মাস্কবিহীন জনসাধারণকে সচেতন করে ভ্রাম্যমাণ আদালত। অনেকেই ভ্রাম্যমাণ আদালতের ভয়ে মাস্ক ব্যবহারের বিকল্প ব্যবস্থা হিসেবে তাদের নিকট থাকা গামছা দিয়ে মুখে ঢেকে রাখেন। মাস্ক ব্যবহারে অনীহা প্রকাশ করে পথচারীরা নানা ধরনের অজুহাতের কথাও জানান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, করোনাভাইরাস প্রতিরোধে জনসাধরণকে সচেতন করতে শনিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ জনকে ২২'শত টাকা জরিমানা করা হয়েছে এবং তাদের বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। তিনি আরও জানান, মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সুশীল সমাজকে বলেন, করোনাভাইরার প্রতিরোধে নিজে সর্তক থাকুন, অন্যকে সচেতন করুন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি