১১:০৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২১ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে গোসল করতে নেমে পুকুরে ডুবে সোহান (১০) নামের এক শিশুর মৃত্যু ঘটেছে। 

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার ভাবলা গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত সোহান ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কালিবাড়ী এলাকার আলমের ছেলে। 

এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, সম্প্রতি সোহান কালিহাতী উপজেলার ভাবলা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে সোহান একটি পুকুর গোসল করতে নামে। পরে এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওই শিশুর লাশ উদ্ধার করে। পরে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি